মন্ত্রী

শেখ রাসেলের কবরে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

শেখ রাসেলের কবরে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ছোট ভাইয়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বনানী কবরস্থানে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন। এ সময় সাথে ছিলেন তার বোন শেখ রেহানা।

শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী

শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জন্মদিন উপলক্ষে তার প্রতি গভীর ভালোবাসা ও পরম মমতায় স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন তারা।

যুদ্ধ বন্ধ করুন, সবার কাছে খাবার পৌঁছে দিন : বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধ করুন, সবার কাছে খাবার পৌঁছে দিন : বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ এবং খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে এবং সবার কাছে খাবার পৌঁছে দেয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের ৮০ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরো খারাপ অবস্থায় পৌঁছেছে।

দেশ গঠনের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য : স্পিকার

দেশ গঠনের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অসংখ্য ঘাত-প্রতিঘাত ও জীবনের ঝুঁকি নিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করা নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য।

শ্রমিকের সন্তান যেন শ্রমিক না হয় : শ্রম প্রতিমন্ত্রী

শ্রমিকের সন্তান যেন শ্রমিক না হয় : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন,  শ্রমিকের সন্তান যেন শ্রমিক না হয় তারা যেন শিক্ষিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে ভালোভাবে অবদান রাখতে পারে। সেজন্য সরকার  শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দিচ্ছে।  

বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে থাকতে দিচ্ছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে থাকতে দিচ্ছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ বিচ্ছিন্নতাবাদীদের আমাদের এলাকায় (বাংলাদেশ ভূ-খণ্ডে) থাকতে দিচ্ছি না। তাদের সরিয়ে দেয়া হচ্ছে।’

ব্রুনাইয়ের জন্য বাংলাদেশ হতে পারে বিনিয়োগের উপযুক্ত জায়গা : বাণিজ্যমন্ত্রী

ব্রুনাইয়ের জন্য বাংলাদেশ হতে পারে বিনিয়োগের উপযুক্ত জায়গা : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার জ্বালানি সমৃদ্ধ ব্রুনাইকে বিদেশী বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেয়া হয় তার সদ্ব্যবহার করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

জনগণই বলছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ : তথ্যমন্ত্রী

জনগণই বলছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণই বলছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত  প্রশ্নবিদ্ধ। তিনি বলেন,‘গাইবান্ধার উপনির্বাচনে মাঠে কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তারা লিখিত দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো গন্ডগোল হয়নি, আর পাঁচশ’ কিলোমিটার দূরে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নির্বাচন কমিশন পুরো উপনির্বাচন বাতিল করেছে, যে কারণে জনগণই বলছে কমিশনের এ সিদ্ধান্ত  প্রশ্নবিদ্ধ।

দায়িত্বজ্ঞানহীন কেউ যেন ক্ষমতায় না আসে সেজন্য সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দায়িত্বজ্ঞানহীন কেউ যেন ক্ষমতায় না আসে সেজন্য সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোন দলকে ভোটদানের বিষয়ে দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, দায়িত্বজ্ঞানহীন কেউ যেন আগামীতে ক্ষমতায় না আসে সেজন্য সতর্ক থাকুন।