মন

আর নয় সরকারি খরচে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ -প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ

আর নয় সরকারি খরচে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ -প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুুযায়ী কোভিড-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি ব্যয়ে আকাশ পথে বিজনেস ক্লাসে (প্রথম শ্রেণি) বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। 

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়লো

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়লো

আগামী ২ জুন পর্যন্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামিন বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বুধবার ১৯০ মিলিয়ন পাউন্ড নিষ্পত্তির মামলায় আদালত তার অন্তর্বর্তী জামিন বাড়ায়।
অপরদিকে আদালত ১৪৪ ধারা লঙ্ঘন সংক্রান্ত পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের মেয়াদ ১০ দিন বাড়িয়েছে।

প্রথম বাংলা সিনেমার অভিনেত্রীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রথম বাংলা সিনেমার অভিনেত্রীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রথম বাংলা সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম অভিনেত্রী পেয়ারী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বাংলাদেশের আইসিটি, অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশের আইসিটি, অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরো সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের কাছ থেকে আরো বিনিয়োগ চাই।’

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আসাননগর গ্রামে এঘটনা ঘটে। নিহত রবিউল সদর উপজেলার চুটলিয়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

২০২৬ সালে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে : শিক্ষামন্ত্রী

২০২৬ সালে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং এর সমমানের পরীক্ষায় নতুন পাঠ্যক্রমের অধীনে উপস্থিত হবে।

শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য নাম : প্রধানমন্ত্রী

শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য নাম : প্রধানমন্ত্রী

‘বিশ্ব শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : চীনের উপমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : চীনের উপমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং। রোববার (২৮ মে) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে সান ওয়েইডং এ কথা বলেন।

ভারতে গণতন্ত্রের ‘মন্দির’ উদ্বোধন করলেন মোদিই

ভারতে গণতন্ত্রের ‘মন্দির’ উদ্বোধন করলেন মোদিই

বিতর্কের মধ্যেই দিল্লিতে ভারতের নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন হলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘বাদ দিয়ে’ই রোববার নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা কুর্তা, সোনালি জ্যাকেট এবং তার সঙ্গে সাযুজ্য