গণভবনের লনে গাছের চারা রোপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহবানও জানিয়েছেন।
মন
লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, গত অর্থবছরে বিমানের ৪৩৬ কোটি টাকা লাভ হয়েছে। নতুন নতুন রুট পরিচালনা করে এই লাভের ধারা অব্যাহত রাখা যাবে।
স্বাস্থ্য সচেতন অনেককেই নিজের ডায়েট চার্টে আমন্ডের দুধ রাখতে দেখা যায়। বহু ধরনের খাবারের সঙ্গে তারা আমন্ডের দুধকেও পুষ্টিবর্ধক হিসাবে সঙ্গে রাখেন। তবে অনেকেই মনে করেন, আমন্ড দুধ খুবই উচ্চ প্রোটিন সম্পন্ন পানীয়। ফলে সেই ভয় থেকে অনেকেই দূরে রাখেন আমন্ডের দুধকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীব বৈচিত্র সমৃদ্ধ টেকসই পরিবেশ সংরক্ষণ, কার্বন আধার সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মানবতাবোধ, মমত্ববোধ, ইতিহাসবোধ জাগ্রত করে দেশপ্রেমের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে নিজেকে ও দেশকে এগিয়ে নেয়ার জন্য তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল। কিন্তু জ্বালানি তেল, কয়লা বা গ্যাসের অভাব সারা বিশ্বব্যাপী, কেনাও মুশকিল হয়ে পড়েছে। এরপরও সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। কাতার ও ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। কয়লা কেনার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করা যায়।
বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ‘...পৃথিবীর এই অস্বাভাবিক পরিস্থিতি কতদিন চলবে তা কেউ বলতে পারে না। হয়তো পরিস্থিতি আরো খারাপ হবে।’
চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা ২০২৪ সালের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। তবে এই নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট বন্ধসহ চার দফা দাবিতে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।