আজ (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস । বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশের পাঁচজন নারী পাচ্ছেন ‘রোকেয়া পদক’২০২১। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া পদক দেওয়া হয়।
মন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান করেছেন।
‘সেরোটোনিন’ হরমোন মেজাজ রাখে ফুরফুরে। আর এই হরমোনের বৃদ্ধি ঘটাতে পারে বিভিন্ন খাবার।চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, সেরোটোনিন একটি রাসায়নিক, যা স্নায়ু কোষ দ্বারা তৈরি এবং শরীরের অন্যান্য কোষের সাথে যোগাযোগ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে ঢাকা-দিল্লী উপকৃত হতে পারে। কারণ, এটি হবে সবুজ জ্বালানি এবং সস্তাও।প্রধানমন্ত্রীর সাথে গণভবনে বুধবার সকালে সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
পদত্যাগ করা সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠাতে যাচ্ছে শাহবাগ থানা পুলিশ।
তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের ফাঁস হওয়া ফোনালাপটির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে র্যাব সদর দফতরে ডেকে নেয়া হয়েছে।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সূত্রে বিষয়টি জানা গেছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেশ কিছু দিন যাবৎ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পরিবর্তন দেখা যাচ্ছিল। তার সাম্প্রতিক কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। সে জন্য তাকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন । পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। আজ দুপুরে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আগামীকালের (মঙ্গলবার) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।