প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীতে ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ উদ্বোধন করেছেন। এই মেলার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তা করা এবং কোভিড-১৯ মহামারী দ্বারা ক্ষতিগ্রস্ত বাজার উন্নত করা।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। ষড়যন্ত্র আর আন্দোলন করে জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের পতন ঘটানো যাবে না।আজ শনিবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। আমরা সারা বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
নতুন মনস্টার বাইক আনল ইতালির সুপারবাইক নির্মাতা প্রতিষ্ঠান ডুকাতি। মডেল ডুকাতি পেনিগেল ভার্সন ৪। নিত্যনতুন ফিচারে সেজেছে বাইকটি। এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন তিনি।
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
ডিসেম্বর বানান বাংলায় লেখার কারণে একটি ব্যাংক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের চেক ফেরত দিয়েছে। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার মন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ নিয়ে একটি পোস্ট করেন।
আজ ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হবে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।