তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ দেশ বদলে গেছে উল্লেখ করে বলেছেন, আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না। আকাশ থেকে চট্টগ্রাম শহরও চেনা যায় না।
মন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি৷ সিপিসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়৷
আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-তথ্যমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন।
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামীকাল। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২ নম্বর গড্ডিমারী ইউনিয়নে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানি গ্রামে কৃষকের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)’র সভাপতি পিটার মরার নিজ দেশে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের প্রতি মানবিক আচরণের জন্য বাংলাদেশের প্রতি বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে করা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ১৮ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের দিনক্ষণ ঠিক করেছেন আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারো গণটিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। টিকা ক্যাম্পেইনে এক দিনেই ৮০ লাখ ডোজ টিকা দেয়া হবে। নিবন্ধন করেও যারা টিকা পাননি এই ক্যাম্পেইনে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
একটি ই-কমার্স সাইটে গরু অর্ডার দিয়ে নিজেই প্রতারিত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।