উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ চত্বরে উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী কেক কেটে শুভ জন্মদিনের উদ্বোধন করেন।
মন
সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নতুন পোশাক বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে পাবনায় পালিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুততের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জাতিসংঘে দেয়া বক্তব্যে ইরান সম্পর্কে যে বাগাড়ম্বর করেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, বেনেতের বক্তব্য ‘মিথ্যার ফুলঝুরি’ ছাড়া আর কিছু নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি একক গান গেয়েছেন সঙ্গীতশিল্পী লিসা কালাম। আজ বিটিভির অনুষ্ঠানমালায় ফিলার হিসেবে তার গানটি প্রচার করা হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ক্রীড়ামোদী প্রধানমন্ত্রীর কারণেই বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম,বিশেষ দোয়া এবং মাদ্রাসার শিশু-এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের।
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।