বিশ্বের শান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রীস্টিয় ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব বড়দিন।
মন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর রংপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের পথে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উজ্জীবিত নেতাকর্মীরা।
নরসিংদীর মনোহরদীতে ছেলের এলোপাতাড়ি দায়ের কোপে লাল মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ তার নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার উদ্দেশ্য বলেছেন, ‘তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনও লোক চিনো নাই। তোমার চরিত্রের ঠিক নাই, কাজের মেয়ের সাথে অসৎ সম্পর্ক। নেতা সাজতে চাও।’
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে গুলশান থানার নাশকতার এক মামলায় রায় ঘোষণার জন্য আগামী ২৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
পাকিস্তানে সাধারণ নির্বাচনের জন্য দেশটির বিভিন্ন আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কমদামী তারা বিড়ি, বাংলা বিড়ি এবং খালেক বিড়ি জব্দ করেছে পুলিশ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রিজার্ভ ভালো আছে। দেশের অর্থনীতি ভালো রয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে।
২০২২ সালভিত্তিক সমন্বিত ব্যাংক সার্কুলারে আবেদনের জন্য বয়স পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা।
প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় অগ্রগতির ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ নিয়ে আগ্রহ ও ভূরাজনৈতিক গুরুত্ব বেড়েছে।