জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটেই চলে। কিছু স্মৃতি মানুষ সারাজীবন মনে রাখতে চায় আবার কিছু স্মৃতি ভুলে যেতে চায়। সুন্দর মুহূর্ত বা বিশেষ সম্পর্ক মানুষ স্মৃতির পাতায় গেঁথে রাখতে চায়। আবার কষ্ট বা মানসিক আঘাতের স্মৃতিগুলো মানুষ ভুলে যেতে চায় চিরতরে।