মহাকাশ

চাঁদে মিশন শেষে আজ প্রশান্ত মহাসাগরে অবতরণ করছে নাসার ওরিয়ন মহাকাশযান

চাঁদে মিশন শেষে আজ প্রশান্ত মহাসাগরে অবতরণ করছে নাসার ওরিয়ন মহাকাশযান

চাঁদের কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করার পরে নভোচারীদের বহনযোগ্য মহাকাশযানের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণ শেষে ওরিয়ন ক্যাপসুল আজ রোববার পৃথিবীতে ফিরে আসছে।

নাসার ওরিয়ন মহাকাশযান ফিরতি পথে, রোববার প্রশান্ত মহাসাগরে অবতরণ

নাসার ওরিয়ন মহাকাশযান ফিরতি পথে, রোববার প্রশান্ত মহাসাগরে অবতরণ

নাসার ওরিয়ন স্পেসশিপ চাঁদের কাছাকাছি দূরত্ব দিয়ে আবর্তন করেছে এবং পৃথিবীতে ফিরে আসার জন্য সোমবার মহাকর্ষ নির্দেশিত পথে আর্টেমিস-১ মিশনের উদ্দেশ্যে যাত্রা করেছে। 
চাঁদের নিকটতম বিন্দুতে ক্রুবিহীন ক্যাপসুলটি চাঁদের পৃষ্ঠ থেকে ৮০ মাইলের (১৩০ কিলোমিটার) কম দূর দিয়ে উড়েছিল, এ সময় পরীক্ষামূলক কৌশলগুলি যাচাই করা হয়, পরবর্তী আর্টেমিস মিশনের সময় এগুলো ব্যবহার করা হবে। 

মহাকাশে ৬ মাস অবস্থানের পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

মহাকাশে ৬ মাস অবস্থানের পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

তিয়াংগং মহাকাশ স্টেশনের নির্মাণ কাজ শেষ করতে ছয় মাস মহাকাশে কাজ করার পর, রোববার চীনের তিনজন নভোচারী উত্তরাঞ্চলের এক মরুভূমিতে অবতরণ করেছেন বলে রাষ্ট্রীয় টিভি জানায়। তিয়াংগং চীনের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির একটি প্রতীক।

গভীর মহাকাশে সবচেয়ে উজ্জ্বল আলোর ঝলকানি দেখে বিস্মিত জ্যোতির্বিজ্ঞানীরা

গভীর মহাকাশে সবচেয়ে উজ্জ্বল আলোর ঝলকানি দেখে বিস্মিত জ্যোতির্বিজ্ঞানীরা

জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে ২৪০ কোটি আলোকবর্ষ দূরে একটি আলোর উজ্জ্বলতম ঝলকানি পর্যবেক্ষণ করেছেন এবং সম্ভবত একটি ব্লাক হোল গঠনের ফলে উদ্ভূত হয়েছিল।

মহাকাশচারীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে যুক্তরাষ্ট্র : চীন

মহাকাশচারীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে যুক্তরাষ্ট্র : চীন

চীন অভিযোগ করেছে মহাকাশের আইনের শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্র মহাকাশচারীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে।এ নিয়ে চীনা পররাষ্ট্র দপ্তরের বিবৃতি এমন সময়ে এলো যখন কয়েক সপ্তাহ আগে চীন জাতিসংঘের কাছে অভিযোগ করেছিল যে তাদের স্পেস স্টেশনকে অন্তত দু'বার মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর স্যাটেলাইটের সাথে সরাসরি সংঘর্ষের মুখে পড়তে হয়েছিল।

হাবলের চেয়ে শক্তিশালী টেলিস্কোপ মহাকাশে পাঠাচ্ছে নাসা

হাবলের চেয়ে শক্তিশালী টেলিস্কোপ মহাকাশে পাঠাচ্ছে নাসা

দীর্ঘ তিন দশক ধরে হাবল স্পেস টেলিস্কোপের লেন্সে ধরা পড়েছে বহু অভূতপূর্ব মহাজাগতিক দৃশ্য। এবার হাবলের চেয়েও শক্তিশালী একটি টেলিস্কোপকে মহাকাশে পাঠাতে চলেছে নাসা।

মঙ্গলে পানির সন্ধান

মঙ্গলে পানির সন্ধান

মঙ্গলেও আছে পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের মতো গিরিখাত আর এর মধ্যেই পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহকে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে এ পানির সন্ধান পেয়েছেন। 

মহাকাশে প্রথম সংবাদ মাধ্যম হিসেবে কার্যালয় চালু করছে তাস

মহাকাশে প্রথম সংবাদ মাধ্যম হিসেবে কার্যালয় চালু করছে তাস

রুশ বার্তা সংস্থা ‘তাস’ই বিশ্বের প্রথম সংবাদ মাধ্যম যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্যালয় চালু করতে যাচ্ছে।
বার্তা সংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে  রিপোর্ট প্রকাশ করবে। তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে।

মহাকাশ বর্জ্যে সমস্যায় নভচারীরা

মহাকাশ বর্জ্যে সমস্যায় নভচারীরা

অ্যান্টি-স্যাটেলাইট মিসাইলের পরীক্ষা করে একটি কৃত্রিম উপগ্রহ ভেঙে দেয় রাশিয়া। আর তারই বর্জ্যের জন্য আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে বেরিয়েও দুইবার ফিরে আসতে হয়েছে সাত মহাকাশচারীকে। এর মধ্যে চারজন অ্যামেরিকান, একজন জার্মান ও দুইজন রাশিয়ান।

মহাকাশে শুটিং করতে গিয়ে মারাত্মক বিপদ থেকে বাঁচলেন রুশ অভিনেত্রী ও পরিচালক

মহাকাশে শুটিং করতে গিয়ে মারাত্মক বিপদ থেকে বাঁচলেন রুশ অভিনেত্রী ও পরিচালক

থরথর করে কেঁপে উঠল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। রাশিয়ার মহাকাশযান ‘সয়ুজ এমএস-১৮’-এর ধাক্কায়। নিজের কক্ষপথ থেকে মহাকাশ স্টেশন ৪৫ ডিগ্রি কোণে সরে যেতে বাধ্য হলো রুশ মহাকাশযানের ধাক্কায়।