মহিলা

মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মেলনের প্রায় আট মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। রবিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটিতে অনুমোদন দেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হলেন ইলোরা খান মজলিস

ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হলেন ইলোরা খান মজলিস

ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলোরা খান মজলিস। রবিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়।

সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক : মহিলা পরিষদ

সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক : মহিলা পরিষদ

সাম্প্রতিক সময়ে সারাদেশে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার এক বিবৃতিতে এমনটি দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক, যা নারীদের স্বাধীনভাবে চলাচল, নিরাপত্তা এবং অগ্রযাত্রায় ব্যাহত করছে।এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। 

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন সভাপতি করা হয়েছে ডেইজি সারোয়ারকে এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে।বৃহস্পতিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যুব মহিলা লীগের সম্মেলন আজ

যুব মহিলা লীগের সম্মেলন আজ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ।রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টায় সম্মেলন শুরু হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন সভাপতিত্ব করবেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।

সীমান্তে মহিলাকে ধর্ষণ : বিএসএফের ২ সদস্য আটক

সীমান্তে মহিলাকে ধর্ষণ : বিএসএফের ২ সদস্য আটক

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর দুই জওয়ানকে। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের একজন এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বাগদা থানার পুলিশ সূত্রে।

আদ্-দ্বীন হাসপাতালে মহিলাদের জন্য নতুন ক্যাফেটেরিয়া চালু

আদ্-দ্বীন হাসপাতালে মহিলাদের জন্য নতুন ক্যাফেটেরিয়া চালু

আল আমিন:রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে শুধুমাত্র মহিলাদের জন্য মায়ের ছোঁয়া ক্যাফেটেরিয়া-৩ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে হাসপাতালের ৪র্থ তলায় এই ক্যাফেটেরিয়াটি উদ্বোধন করা হয়।