সারাদেশে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতকর। রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেয়া হয়েছে।
মাঝারি বৃষ্টি
আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পর রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সময়ে কোথাও কোথাও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের দক্ষিণাঞ্চলের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারী ধরনের হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করছে।