মাদক কারবার

বিশ্বনাথে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিশ্বনাথে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। শুক্রবার রাতে জানাইয়া দক্ষিণ মশুলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত

টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ট্রাফিকের কাজ করার সময় মাদক কারবারিদের আক্রমণে ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাজশাহীতে মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে পায়ের জুতার ভেতর ও শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে অভিনব কায়দায় মাদকদ্রব্য হেরোইন বহন করার সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

ক্রিপ্টোতে ভয়াবহ মাদক কারবার

ক্রিপ্টোতে ভয়াবহ মাদক কারবার

বাংলাদেশে মাদক কারবারে যুক্ত হয়েছে নতুন ও বিপজ্জনক এক মাত্রা। মাদক ডনেরা কেনাবেচায় প্রচলিত লেনদেন এড়িয়ে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে। দেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ফাঁকি দিতে মাদক বেচার টাকাও ‘স্টেকিং’ করছে বিটকয়েন, ইথেরিয়াম এবং মোনেরোর মতো ডিজিটাল মুদ্রা। ডিজিটাল দুনিয়ার মাদক কারবার ঠেকাতে কাজ শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

সিদ্ধিরগঞ্জে ১৩ মাদক কারবারিসহ ২২ আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ১৩ মাদক কারবারিসহ ২২ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং ধর্ষণ, চুরি ও অন্যান্য মামলার ৯ আসামিসহ মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ

নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

সিদ্ধিরগঞ্জে ১৩ মাদক কারবারিসহ গ্রেফতার ১৯

সিদ্ধিরগঞ্জে ১৩ মাদক কারবারিসহ গ্রেফতার ১৯

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং চুরি, জুয়া ও বিভিন্ন অপরাধে জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫৭ পুরিয়া হেরোইন, ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।