মামলায়

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আলমসাধু চালক আজাদ হোসেন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন। 

ভিত্তিহীন মামলায় তারেকের সাজা হয়েছে: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

ভিত্তিহীন মামলায় তারেকের সাজা হয়েছে: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

সরকারের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাজানো চার্জশিট দাখিল করে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এছাড়া ভিত্তিহীন মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

৫ মামলায় ক্ষমা সু চিকে

৫ মামলায় ক্ষমা সু চিকে

মিয়ানামরের সামরিক জান্তা নোবেল পুরস্কার জয়ী আং সান সু চিকে পাঁচটি মামলায় ক্ষমা করেছে। তবে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা থাকায় তাকে আটকই থাকতে হবে। এই পাঁচ মামলায় তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছিল।

গাজীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

গাজীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রবিবার গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম মো: জাকির হোসেন, তিনি গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর লক্ষীপুরা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

মায়ের হত্যা মামলায় পুত্রসহ পুত্রবধূ গ্রেফতার

মায়ের হত্যা মামলায় পুত্রসহ পুত্রবধূ গ্রেফতার

বগুড়ার ধুনটে ঘরের মেঝে খুঁড়ে মর্জিনা খাতুন নামে এক স্বামী পরিত্যাক্ত নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় তার ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার গ্রেফতারকৃত আসামিদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

এবার ফুটেজ মুছে ফেলার মামলায় অভিযুক্ত ট্রাম্প

এবার ফুটেজ মুছে ফেলার মামলায় অভিযুক্ত ট্রাম্প

আরও এক মামলায় অভিযুক্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে এবার মার-এ-লাগোর অবকাশযাপন কেন্দ্রের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ মুছে ফেলার জন্য এক কর্মচারীকে চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।

জয়পুরহাটে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মামুনুর রশীদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেন আদালত।

২০২০ নির্বাচনের মামলায় গ্রেফতার হতে পারি : ট্রাম্প

২০২০ নির্বাচনের মামলায় গ্রেফতার হতে পারি : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ক্যাপিটল হিলে দাঙ্গা তদন্তে এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার দায়ে তাকে গ্রেফতার করা হবে বলে তিনি মনে করছেন।