নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন।
মারা গেছেন
বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক মারা গেছেন। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও পেসারের বয়স হয়েছিল ৪৯ বছর। বেশ অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগতে থাকা এই ক্রিকেটারে মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশের কয়েকজন ক্রিকেটার নিশ্চিত করেছেন।
নব্বইয়ের দশকে সাড়া জাগানো পপ সংগীতশিল্পী সিনিয়াড ও’কনর মারা গেছেন। বুধবার রাতে ৫৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে কীভাবে সিনিয়াড মারা গেছেন তা এখনও জানা যায়নি।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট কর্নেল (অবসর) এ এস এম এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ব্রিটিশ বংশোদ্ভূত ফরাসি গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন আইকন জেন বার্কিন প্যারিসে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
লেখক, কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমেদ আর নাই। সোমবার (৩ জুলাই) রাত ৯টার কিছু পরে বনানীর ইয়র্ক হাসপাতালে তিনি মারা গেছেন।
প্রয়াত ভারতের বর্ষীয়ান অভিনেতা হরিশ মাগোন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মুম্বাইয়ের সিনে ও টিভি আর্টিস্টের পক্ষ থেকে জানানো হয় তার মৃত্যুর খবর।
প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই। বুধবার (৭ জুন) সন্ধ্যায় কলকাতায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বনানী ঘোষের জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। তবে তিনি বেড়ে উঠেছেন পশ্চিমবঙ্গে। বনানী ঘোষের বাবা প্রফুল্ল কৃষ্ণ ঘোষ ছিলেন একাধারে সংগীতজ্ঞ ও কবি।
মারাঠি ও হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লাতকর ৯৪ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে কাঞ্চন ঘানেকর।
শোকের ছায়া বলিউডজুড়ে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীর মৃত্যতে শোকে স্তব্ধ বলিউড। মঙ্গলবার (২৩ মে) অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু হয়। তার একদিন পরে বুধবার (২৪ মে) সকালে সড়ক সড়ক দুর্ঘটনায় মারা যান হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়।