চলতি বছরের মে মাসে সারাদেশে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় ৪০৮ জন নিহত এবং আহত হয়েছেন ৬৩১ জন। নিহতের মধ্যে ৬৭ জন নারী এবং ৭৮ জন শিশু। এপ্রিলের তুলনায় মে মাসে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে। শুক্রবার রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মাস
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
কানাডায় সৃষ্ট দাবানলের কারণে প্রচণ্ড ঘন ধোঁয়ায় ঢেকে গেছে উত্তর আমেরিকার উপকূল। তীব্র দাবানলে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে বের হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে।
হিট স্ট্রোক করে সারাদেশে এপ্রিল থেকে এ পর্যন্ত ২০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ফোরাম। সংগঠনটির হিসেব মতে, এর মধ্যে শিশু ১ জন, নারী ৫ জন এবং পুরুষ ১৪ জন। বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
গত কয়েক বছর ধরে নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ক্রিকেটে সমালোচিত একটি নাম ছিল। কালের বিবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ট্রলের শিকার এই বাঁহাতি ব্যাটার এখন টাইগারদের জয়ের নায়ক। নতুন রূপে ফিরে এসে ভক্তদের মন জয় করেননি শান্ত।
আগামী জুলাই মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ছাড়া অন্য বিসিএসগুলো এগিয়ে নিতেও কাজ চলছে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
সদ্য বিদায়ী মে মাসে দেশের রেমিট্যান্স প্রবাহ কমেছে প্রায় ১০ দশমিক ২৭ শতাংশ। প্রবাসী আয় কমে যাওয়ার জন্য ডলারের কম মূল্য এবং হুন্ডির মাধ্যমে লেনদেন বৃদ্ধিকে দায়ী করেছেন ব্যাংকাররা।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে আবারও উঠে এসেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বুধবার (৩১ মে) ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে এই মুকুট পুনরুদ্ধার করেন তিনি।
মাছ ও বন্যপ্রাণির প্রজনন মৌসুম হওয়ায় সুন্দরবনে তিন মাস প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বনবিভাগ। এ সময় সাধারণ মানুষের চলাচলসহ সুন্দরবনের নদী-খালে মাছ শিকার নিষিদ্ধ থাকবে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ করবেন তাদের আইনের আওতায় আনা হবে।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক চীন সফর করেছেন। গত তিন বছরের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে এটি তার প্রথম সফর। তিনি মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছান এবং সাংহাইতে অবস্থিত টেসলার বৃহত্তম কারখানা পরিদর্শন করবেন বলে জানিয়েছে বিবিসি।