বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে। বর্তমান গড় আয়ু নেমে এসেছে ৭২ দশমিক ৩ বছরে। যা আগে ছিল ৭২ দশমিক ৮ বছর। দেশে প্রথমবারের মতো গড় আয়ু কমার এই তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে প্রকাশ করা হয়েছে।
- আদ্-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি; অতিদ্রুত কার্যক্রম স্বাভাবিক করার আহবান
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি
- * * * *
- বাহুবলে ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ
- * * * *
- আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত
- * * * *
- ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও ক্ষমতায়নে ‘উইথ দ্য মাইন্ড’
- * * * *
মাস
প্রায় এক দশক পর গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ায় আজ সোমবার সৌদি আরব যাচ্ছেন। ফিলিস্তিনি মিডিয়া সূত্র এ তথ্য জানিয়েছেন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বৃহস্পতিবার এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত তিন মাসে দেশজুড়ে অন্তত ১২৮ শিশু নিহত হয়েছে। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আরো ২২৫ শিশু বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছে।
বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে নিজের টুইটার পরিচালনা পদ্ধতিকেই জোর সমর্থন করেছেন ইলন মাস্ক। সান ফ্রান্সিসকোতে টুইটার সদরদপ্তরে বিবিসির প্রযুক্তি বিষয়ক সংবাদদাতা জেমস ক্লেয়টনের সাথে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি।
ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে আলী হোসেন মাসুদ নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০০৮ সালের সেনবাগ থানার একটি চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ১৫ বছর পলাতক ছিলেন। গ্রেফতার মাসুদ ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
দেখতে দেখতে সিয়াম সাধনার ২০টি দিন চলে গেল। পবিত্র রমজানের বিদায়ের ক্ষণগণনা শুরু হচ্ছে আজ সন্ধ্যা থেকেই। রমজানের শেষ দশকের প্রথম রাতটি আজ। কুরআন নাজিলের মাস রমজান, আর কুরআন নাজিলের রাত ‘শবেকদর’।
ইতিকাফের বিধান : ইতিকাফ গুরুত্বপূর্ণ এক ইবাদত। একজন রোজাদার মাহে রমজানে নিজের দুনিয়াবি সব ব্যস্ততা ছেড়ে মসজিদে চলে আসেন একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য। ৯-১০ দিন মসজিদে অবস্থান করেন।
জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার জবাব দিতে বৈঠকে বসেছে হামাস ও হিজবুল্লাহ।
২০২৩ সালের প্রথম তিন মাসে সারাদেশে ১৩০২টি সড়ক দুর্ঘটনায় এক হাজার ৪৮৪ জন নিহত এবং দুই হাজার ৪৮৫ জন আহত হয়েছেন। এ হিসেবে দৈনিক গড়ে ১৪টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ও প্রাণহানির দিক থেকে মোটরসাইকেলের অবস্থান শীর্ষে।
ভারতের বিভিন্ন রাজ্য ও এলাকায় আবারও করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। গত কয়েক দিন ধরে দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আবারও মাস্ক পরা বাধ্যমূলক করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে।