গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় অন্তত ২২ ইসরাইলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের জরুরি সেবা কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে তারা এ সংখ্যার কথা জানায়।
- ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি
- * * * *
- নড়াইলে বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬ দিন পর মামলা
- * * * *
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
মাস
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘেঅষণা করেছে। তারা প্রথমবারের মতো ইসরাইলের কয়েকটি শহরে ঢুকে ইসরাইলি সৈন্য ও সামরিক যান জব্দ করার ঘোষণা দিয়েছে। এর জবাবে ইসরাইলও গাজায় হামলা চালানোর কথা জানিয়েছে।
চলতি সেপ্টেম্বর মাসে ৪০২ টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৫১ জন আহত হয়েছে। একই সময় রেলপথে ৪৯ টি দুর্ঘটনায় ৫১ জন নিহত, ২৬ জন আহত হয়েছে। আর নৌ-পথে ১৬ টি দুর্ঘটনায় ২৮ জন নিহত, আহত ০৪ এবং ০৩ জন নিখোঁজ রয়েছে।
চলতি মাসের (অক্টোবর) প্রথমার্ধে ভারি বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা দেখা দিতে পারে। এ মাসের মধ্যভাগে বর্ষা বিদায় নিতে পারে। একই সঙ্গে অক্টোবরে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জনসাধারণের জন্য খুলে দেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম ২৮ দিনে গাড়ি চলেছে ৮ লাখ ৩৬ হাজার ৫৫৮টি। এসময় টোল আদায় হয়েছে ৬ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা। তবে এর মধ্যে ৯৯ শতাংশই ব্যক্তিগত যান (প্রাইভেট কার), যার সংখ্যা ৮ লাখ ২৮ হাজার ৯৮৭টি।
অক্টোবর মাস হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ২৪ অক্টোবর (মঙ্গলবার) সাধারণ ছুটি থাকবে। এর বাইর এ মাসে কিছু ঐচ্ছিক ছুটি রয়েছে।
সেপ্টেম্বরে আনুষ্ঠানিক চ্যানেলে ১.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।
নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পদ্মা সেতুতে ওঠে নিরাপত্তা রক্ষীদের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন মাস পর থানায় এসে হাজির হলেন রিকশাচালক শরীফুল ইসলাম।
দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজের অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসেই স্বপ্নের ট্রেন যাবে কক্সবাজার- এমনটাই প্রত্যাশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।