আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
মায়ের মৃত্যু
ফেনীর দাগনভূঞায় মেয়ের বটির কোপে সেতারা বেগম (৮০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে রিনা আক্তারকে (২৭) আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলী (৬৫) গুরুতর আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম ধরমপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আম্বিয়া খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (০৮ অক্টোবর) রাত ৮টার সময় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরে পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বগুড়া সারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে কাজলী বেগম ওরফে ময়না বেগম (৭০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। ময়না বেগম উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের স্ত্রী।
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসন্তানসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাকিস্তানের সাবেক ডান হাতি ফাস্ট বোলার শোয়েব আখতারের মা আর নেই। শনিবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।