মা

পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফী; সম্পাদক মমিন

পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফী; সম্পাদক মমিন

পাবনা প্রতিনিধি: পাবনা মোটর মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সরকার ট্রাভেলস মালিক এম এ কাফী সরকার এবং সাধারণ সম্পাদক পদে রাজদুত পরিবহনের মালিক মোমিনুল ইসলাম মমিন নির্বাচিত হয়েছেন।

হাইকোর্টে ড. ইউনূসের শ্রম আইনের মামলা স্থগিত

হাইকোর্টে ড. ইউনূসের শ্রম আইনের মামলা স্থগিত

শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।রোববার ছয় মাসের জন্য এই মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের যৌথ বেঞ্চ।

দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে ২ দিন

দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে ২ দিন

দুই শিশুকন্যাকে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর গুলশানে জাপানি মা ডা. এরিকো নাকানোর বাসায় থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসাথে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

পাবনায় চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, আটক ২

পাবনায় চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, আটক ২

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমের মৃত্যুর  ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মোজাম্মেল হক খান বাদি হয়ে শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে এ মামলাটি দায়ের করেন।

মার্কিন নিষেধাজ্ঞা কি বাংলাদেশের উপর ‘চাপ’ সৃষ্টির কৌশল?

মার্কিন নিষেধাজ্ঞা কি বাংলাদেশের উপর ‘চাপ’ সৃষ্টির কৌশল?

এলিট ফোর্স র‍্যাব ও এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার ইস্যুটিকে বাংলাদেশের উপর আমেরিকার ‘চাপ সৃষ্টি’র কৌশল হিসেবে দেখেন একজন বিশ্লেষক।এর পেছনে চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, কোয়াড নামের এক জোটে যোগ দিতে বাংলাদেশের অস্বীকৃতি- এমন নানা কারণে আমেরিকার দৃষ্টিভঙ্গি বদলের একটি যোগসাজশ রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অধ্যাপক ইফতেখার আহমেদ।

মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জেলায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে ঢাকা ও রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলাগুলো করেন দুই আইনজীবী।

মাংসে চর্বি বেশি; কসাইকে কোপালো ক্রেতা

মাংসে চর্বি বেশি; কসাইকে কোপালো ক্রেতা

লালমনিরহাটের আদিতমারীতে মাংসের সঙ্গে চর্বি দেওয়ায় কসাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজারে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে

রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে

আগামী ৭২ ঘন্টা বা তিন দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের জন্য হুমকি: এরদোয়ান

সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের জন্য হুমকি: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের শুরুর দিকে এটি স্বাধীনতার প্রতীক হিসেবে সমাদৃত হয়েছিল, কিন্তু এখন এটি আজকের গণতন্ত্রের জন্য হুমকির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে।’ 

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আসছে না মালয়েশিয়া

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আসছে না মালয়েশিয়া

আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু মালয়েশিয়ার জাতীয় হকি দলের একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ায় শেষ মুহূর্তে দেশটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে।