মা

পাবনায় মালবাহী  ট্রেন লাইনচ্যুত, ঢাকার সাথে  উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

পাবনায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে ঢাকার সাথে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাত আটটা পর্যন্তও  ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। 

বৈচিত্র্যময় এলাকায় মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

বৈচিত্র্যময় এলাকায় মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈচিত্র্যময় এলাকায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার মার্কিন কোম্পানিগুলোর কাছে তিনি এ আহ্বান জানান। কারণ দেখিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রচুর সুযোগ দিচ্ছে।তিনি বলেন, এখানে বিনিয়োগের মাধ্যমে অর্থোপার্জনের সুযোগ রয়েছে, বাংলাদেশে বিনিয়োগ করতে আপনাদের স্বাগত জানাই।

তালেবান, জান্তার অনুরোধ এখনো মানেনি জাতিসংঘ

তালেবান, জান্তার অনুরোধ এখনো মানেনি জাতিসংঘ

আফগানিস্তানে তালেবান ও মিয়ানমারে জান্তা সরকার জাতিসংঘের কাছে তাদের দূত বদলের অনুরোধ জানিয়েছিল। কিন্তু জাতিসংঘ এখনো তাদের অনুরোধ নিয়ে কোনো সিদ্ধান্তে নেয়নি। বরং তারা দেরি করতেই চাইছে। জাতিসংঘের ক্রেডেন্সিয়াল কমিটির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যতদিন সিদ্ধান্ত না হচ্ছে, ততদিন আগের সরকারের নির্বাচিত দূতরাই কাজ চালাবেন।

২০২২ সালে জরুরি মানবিক সহায়তার জন্য ৪ হাজার ১শ’ কোটি ডলার তহবিল চেয়েছে জাতিসংঘ

২০২২ সালে জরুরি মানবিক সহায়তার জন্য ৪ হাজার ১শ’ কোটি ডলার তহবিল চেয়েছে জাতিসংঘ

জাতিসংঘ বৃহস্পতিবার বলেছে, মহামারি অব্যাহত থাকায় ক্ষোভ এবং জলবায়ু পরিবর্তন ও সংঘাত আরো বেশী মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ায় বিশ্বব্যাপী আকাশচুম্বি সাহায্যের প্রয়োজন মেটাতে সংস্থাটি ৪ হাজার ১শ’ কোটি ডলার সহযোগিতা চেয়েছে।

ইসরাইলি আগ্রাসনের অবসানে সত্যিকারের প্রচেষ্টা নিতে হবে : রাবাব ফাতিমা

ইসরাইলি আগ্রাসনের অবসানে সত্যিকারের প্রচেষ্টা নিতে হবে : রাবাব ফাতিমা

আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনি সঙ্কটের মূল কারণ খুঁজে বের করে তার সমাধানসহ ইসরাইলি আগ্রাসনের অবসানে সত্যিকারের প্রচেষ্টা গ্রহণ করতে হবে।

রাঙ্গামাটির পর্যটনকেন্দ্রে আগুনে পুড়ে গেলো রিসোর্ট-বাড়ি-রেস্তোরাঁ

রাঙ্গামাটির পর্যটনকেন্দ্রে আগুনে পুড়ে গেলো রিসোর্ট-বাড়ি-রেস্তোরাঁ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে  আজ ভোর রাতে অগ্নিকান্ডে ৪টি রিসোর্ট, ২টি রেস্টুরেন্ট ও ১টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা

আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা

নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিশিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার মধ্যরাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারা তাদের অফিশিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ

ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ

ইরান-আফগানিস্তান সীমান্তে ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে বুধবারের এই গোলাগুলির ঘটনায় কেউ নিহত হয়নি।

কাউন্সিলর সোহেল হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কাউন্সিলর সোহেল হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের প্রধান আসামি শাহ আলম পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।