মা

মাহদী আমিনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাহদী আমিনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। 

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা পুনর্বিবেচনা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা পুনর্বিবেচনা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 

মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপ নিবে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপ নিবে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাংলাদেশে অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।

সৎ মানুষের সাক্ষাৎ ও সাহচর্যের ফজিলত

সৎ মানুষের সাক্ষাৎ ও সাহচর্যের ফজিলত

মানুষ সামাজিক জীব। তাই জীবন ও জীবিকার তাগিদে তাদের একে অপরের সঙ্গে মিশতে হয়, ওঠাবসা করতে হয়।

সে যাদের সঙ্গে ওঠাবসা করে, ধীরে ধীরে তাদের স্বভাব, চিন্তা ও আচরণ দ্বারাই প্রভাবিত হয়। তাই ইসলাম নেককার ও সৎ মানুষের সংস্পর্শে থাকাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। আল্লাহর জন্য ভালোবাসা, তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে কারো সঙ্গে দেখা করা এবং সৎ লোকদের সঙ্গে বসা—এসব আমল ঈমানকে সতেজ রাখে ও জান্নাতের পথ সুগম করে। নিম্নে পবিত্র কোরআনের আলোকে এই বিষয়ে সংক্ষেপে আলোকপাত করা হলো—

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

চাঁদাবাজি মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টা!

চাঁদাবাজি মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টা!

চাঁদাবাজির মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে আবার হত্যার চেষ্টা করেছে মামলার আসামিরা। মামলার বাদী একজন শিক্ষানবিশ আইনজীবী হয়েও এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চাতৈইলাভিটি গ্রামের খায়রুল ইসলাম খোকন ঢাকার আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী। গতকাল সোমবার ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তিনি তার এবং তার পরিবারের লোকজনের ওপর দুর্বৃত্তদের হামলার বর্ণনা দেন।

হুথিদের হামলার পর শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

হুথিদের হামলার পর শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

ইয়েমেনের হুথিদের বারবার হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও কার্যক্রম চালুর প্রস্তুতি যাচাই করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

দেশে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর- এ তিন মাসে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। একই সময়ে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত ও ১ হাজার ২২৭ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, শ্রমিকের মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ত্রৈমাসিক প্রতিবেদনে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগৃহীত তথ্য ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন আট ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া, সরু গলি, পানির স্বল্পতা ও গুদামগুলো তালাবদ্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।