মা

হাসপাতালের খাদ্য নিয়ে সংবাদ করায় মামলা, সাংবাদিক গ্রেপ্তার

হাসপাতালের খাদ্য নিয়ে সংবাদ করায় মামলা, সাংবাদিক গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক ও ইনডেপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুর বিরুদ্ধে অভিযোগ, তিনি সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে একটি "মিথ্যা ও ভিত্তিহীন" প্রতিবেদন করার মাধ্যমে হাসপাতালটির "মানহানি" করেছেন।

অশ্রুসিক্ত নেইমারকে মেসির সান্ত্বনা

অশ্রুসিক্ত নেইমারকে মেসির সান্ত্বনা

একজনের স্বপ্নপূরণের উল্লাস। আনন্দের অশ্রু। অন্যজনের চোখেমুখে রাজ্যের হতাশা। না পাওয়ার হতাশা। দুজনই দুই দলের সেরা খেলোয়াড়। একজন আর্জেন্টিনার লিওনেল মেসি। আরেকজন ব্রাজিলের নেইমার। কোপা আমেরিকার ফাইনালে শেষ পর্যন্ত জয় হয়েছে মেসিরই।

মরিশাসে কাজে গিয়ে ধর্ষণের শিকার, ন্যায়বিচার চান নারী

মরিশাসে কাজে গিয়ে ধর্ষণের শিকার, ন্যায়বিচার চান নারী

পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে কাজের জন্য গিয়ে মালিকের ধর্ষণের শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। এই ঘটনায় শনিবার বিকালে তিনি রামপুরা থানায় মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় একটা মামলা করেছেন। 

কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

আধুনিক বাংলা ভাষার প্রধানতম কবি আল মাহমুদের আজ ৮৪তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কবির সহলেখক আবিদ আজম জানান, কিংবদন্তি এ কবির জন্মবার্ষিকী উপলক্ষে আল মাহমুদ ফাউন্ডেশন থেকে দু’টি প্রকাশনা বের হবে।

কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রিতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল মেকারকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত যুবক ও তার বোন। শনিবার সন্ধ্যার দিকে কয়া ইউনিয়নের মালিথাপাড়া আবাসনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন রিমান্ডে

সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় রূপগঞ্জ থানায় হওয়া হত্যা মামলায় গ্রেফতার সজিব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসেমসহ আটজনকে চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

পাবনায় অসহায় মানুষের মধ্যে সেনাবাহিনীর রেশন থেকে খাদ্য সহায়তা

পাবনায় অসহায় মানুষের মধ্যে সেনাবাহিনীর রেশন থেকে খাদ্য সহায়তা

চলমান বিধিনিষেধে নিজেদের রেশন থেকে পাবনায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীন নারী-পুরুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় থেকে মাদক ব্যবসায়ির লাশ উদ্ধার

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় থেকে মাদক ব্যবসায়ির লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় শরিফুল ইসলাম (১৯) নামে এক মাদক ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়,আজ সকাল ৯ টার দিকে বড় কাবিলপুর বেলেঘাট গ্রামের কপোতাক্ষ নদের পাড়ে শরিফুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

কুষ্টিয়ার কুমারখালীতে করোনা  সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা

কুষ্টিয়ার কুমারখালীতে করোনা সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা

কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পাবনার তিন উপজেলার সাড়ে সাত হাজার খামারিরা দুশ্চিন্তায়

পাবনার তিন উপজেলার সাড়ে সাত হাজার খামারিরা দুশ্চিন্তায়

দেশে করোনা সংক্রমণের কারণে কঠোর লকডাউনে আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে গরু পালন এলাকা হিসেবে বিখ্যাত পাবনা জেলার চাটমোহর, বেড়া ও সাঁথিয়া উপজেলার সাড়ে সাত হাজার গরু পালনকারীরা বিক্রি ও দাম নিয়ে এবার চরম দুশ্চিন্তায় রয়েছেন।