মা

ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে টহল গাড়ি উপহার দিলেন এমপি মাজেদ বাবু

ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে টহল গাড়ি উপহার দিলেন এমপি মাজেদ বাবু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশি টহল জোরদার করার লক্ষ্যে একটি নতুন টহল গাড়ি উপহার দিয়েছেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

শনিবার (৩ অক্টোবর) ঈশ্বরগঞ্জ থানা পুলিশ প্রশাসনের কাছে গাড়িটি হস্তান্তর করা হয়।

গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ডাকাতির অভিযোগ, থানায় মামলা

গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ডাকাতির অভিযোগ, থানায় মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় মৌচাক ইউটার্নে সিফাত পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ

ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ

কুমিল্লার তিতাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে বাগবিতণ্ডার পর তাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। একপর্যায়ে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

সৎছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

সৎছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম ধরমপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

চুরির অভিযোগে কিশোরকে হাত বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

চুরির অভিযোগে কিশোরকে হাত বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

চুরির অভিযোগে শান্ত মজুমদার নামে এক কিশোরকে বেঁধে মারধর করা হয়। মারধরের সেই ভিডিও শনিবার (৩ অক্টোবর) সন্ধায় ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার ওই কিশোর বয়স ১৭ বছর। আহত কিশোরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউপির দিঘলদি গ্রামে। 

নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক জীবিত উদ্ধার

নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক জীবিত উদ্ধার

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ ৫৫ মালয়েশিয়ান নাগরিকের মধ্যে একজনকে ৩৭ দিন পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

‎বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবু ভিক্ষার হাত বাড়াননি সামাদ

‎বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবু ভিক্ষার হাত বাড়াননি সামাদ

‎বয়সের ভারে শরীর নুয়ে পড়েছেন। কুঁচকে গেছে চামড়া, কমেছে দৃষ্টিশক্তি। হাঁটার গতিও আগের মতো নেই। যে বয়সে সন্তানের স্নেহের ছায়ায় নিশ্চিন্তে থাকার কথা, সেই বয়সে মাথায় ৭-৮ কেজি পাপড়ের গামলা তুলে রাস্তায় নামছেন আশির ঊর্ধ্ব আব্দুস সামাদ। এক গলি থেকে আরেক গলিতে ঘুরে ঘুরে বিক্রি করছেন পাপড়। প্রতি পিস ১০ টাকা। দিন শেষে যা আয় হয়, তা দিয়েই জোটে তার খাবার।‎

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে বিদ্যুস্পৃষ্টে হানিফ সিকদার (২৯)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকায় আনোয়ার হোসেনের নির্মাণাধীন ষষ্ঠ তলা ভবনে এই ঘটনা ঘটে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে : সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে : সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।