রাজধানীতে তুরাগের দিয়াবাড়ীতে বিশ্ব তাবলিগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা আজ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
মা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
জাতীয় দলের জার্সি সর্বশেষ গায়ে জড়িয়েছিলেন ২০১৯ সালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তিতেও নেই এখন আর। খেলা হয় না ঘরোয়া লিগেও। ফলশ্রুতিতে আয়ের পরিমাণ বেশ কমেছে মাশরাফী বিন মোর্ত্তজার। যা ধরা পড়ে আসন্ন জাতীয় নির্বাচনের হলফনামায়।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু করার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ রুটে সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার যাত্রী পরিবহন করবে সংস্থাটি। একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে।
সিলেটের পশিমবাগে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালেক।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) ডা. এ মালিক (৯৪) মারা গেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সেতু।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বাংলাদেশি দুই যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মারা গেছেন অভিনেতা দীনেশ ফাদনিস। তিনি ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ নামে ভক্তদের কাছে জনপ্রিয়।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সে সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।