মা

ব্রাজিলে মারামারিতে জড়ালেন সুয়ারেজ

ব্রাজিলে মারামারিতে জড়ালেন সুয়ারেজ

আবার বিতর্কে জড়ালেন সুইস সুয়ারেজ। ফুটবল মাঠে মারামারিতে জড়িয়ে পড়লেন তিনি। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়ান সুয়ারেজ। পরিস্থিতি সামলাতে মাঠে নামাতে হয় মিলিটারি পুলিশ।

ওমরাহ-যাত্রীরা এখন সৌদির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারতে পারবেন

ওমরাহ-যাত্রীরা এখন সৌদির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারতে পারবেন

বিশ্বজুড়ে ওমরাহ-যাত্রীরা যাতে আরো সহজে ইবাদতটি করতে পারেন, সেজন্য সৌদি আরব ওমরাহ-যাত্রীদের দেশটিতে আগমন ও নির্মগনের কাজটি স্বস্তিদায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে ওমরাহ-যাত্রীরা দেশটির যেকোনো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে প্রবেশ ও বের হতে পারবেন।

ফাইনালে মাশরাফীর সিলেট

ফাইনালে মাশরাফীর সিলেট

ফাইনালে মাশরাফীর সিলেট, সম্ভাবনা জাগিয়েও বিদায় রংপুরের। শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩৩ রান আর হাতে ৭ উইকেট। তবে এই সমীকরণও আর মেলানো হয়নি। 

নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি

নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামি ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

মির্জাগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেফতার

মির্জাগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের সময় এক শিক্ষককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে অভিযুক্তকে মির্জাগঞ্জ চৌকি আদালতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের হরিরামপুরে শিশু বৃষ্টি আক্তার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই আদেশ।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.৬, শৈত্যপ্রবাহ ৭ জেলায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.৬, শৈত্যপ্রবাহ ৭ জেলায়

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৯ শতাংশ।