নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।
তাই চলুন, জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।
তাই চলুন, জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
বেনামে বিমা পলিসি খোলা নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে এক দিনে কোনো গ্রাহকের ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে সেই তথ্য সংস্থাটির কাছে প্রতিবেদন আকারে জমা দিতে হবে।
রাজধানীর গুলিস্তানে একটি পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করে খুললে এর ভেতরে পুরোনো কাপড়-চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
যুক্তরাজ্যের এসেক্সে ব্রিটিশ প্রতিষ্ঠান এনস্কেলের একটি ডেটা সেন্টার প্রকল্প থেকে সরে গেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট। বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতায় প্রকল্পটির কাজ বিলম্বিত হচ্ছিল। শেয়ারবাজার থেকে প্রায় ৩০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনার মধ্যে থাকা এনস্কেলের জন্য এটি একটি বড় ধাক্কা।
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ‘গ্রক বট’-এ বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে এক্সের ব্যক্তিগত বার্তা ব্যবস্থাপনার পাশাপাশি দ্রুত উত্তর দেওয়ার সুবিধা রয়েছে। তবে গ্রক ব্যবহার করে কেনাকাটায় অ্যামাজন বাধা দিচ্ছে—এমন অভিযোগ তুলে ই-কমার্স বাজারে প্রতিষ্ঠানটির বিকল্প আনার কথা ভাবছেন মাস্ক।
ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সের তথ্যকেন্দ্রগুলো (ডেটা সেন্টার) বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, যাতায়াত ও দৈনন্দিন ডিজিটাল সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো রুশ নাগরিক। মূলত ইউক্রেনের ইন্টারনেট অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাবে পাল্টা এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, সরকারের সদস্যদের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনায় শংকর বেপারী নামের এক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যা নিহত ও তার স্ত্রী নিখোঁজ হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন (নিজস্ব প্রতিনিধি): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নের ১৬টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা। প্রতিটি মন্দিরে ৩ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি।
রংপুরের কাউনিয়া উপজেলায় ফকরুল আলম রতন (৫০) নামে বেসরকারি এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফকরুল আলম রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমান তৌসিলদারের ছেলে।