কুমিল্লার সদর দক্ষিণে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মা
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আবার বৃদ্ধি পেতে পারে।
টেম্পল ট্রিজ ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় সাত নেতা এবং কর্মকর্তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। সেনাকা পেরারা নামে এক আইনজীবী কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দায়ের করেন।
এম মাহফুজ আলম, পাবনা: বাংলাদেশ রেলওয়ের ট্রাভেলিং টিকিট ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী সোমবার (১৬ মে ) জমা দেয়ার কথা রয়েছে।
উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, পরিকল্পিত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর আগে উত্তর কোরিয়া সতর্ক-সংকেত হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ ।
ভয়ংকর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি)। এ পর্যন্ত আবিষ্কৃত মাদকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এটি। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে আসছে এই মাদক।
ইউক্রেনে যেসব স্থান রাশিয়ার দখল করেছিল সেসব স্থানে রাশিয়া মানবাধিকার লঙ্ঘন করেছিল কিনা সে বিষয়টি তদন্ত করতে বৃহস্পতিবার একটি রেজ্যুলেশন পাস করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।
পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে কাছে পেয়ে অঝোরে কাঁদছে একটি শিশু।
সিঙ্গাপুর সরকার ভারতে নির্মিত একটি ইসলাম-বিদ্বেষী সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছে। দেশটি জানিয়েছে, ‘দ্য কাশ্মির ফাইলস’ নামক এই ছবির কাহিনি ও দৃশ্য সিঙ্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করছে এবং দেশটিতে অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।