মা

সোমালিয়ায় হাসান শেখ প্রেসিডেন্ট নির্বাচিত

সোমালিয়ায় হাসান শেখ প্রেসিডেন্ট নির্বাচিত

সাবেক নেতা হাসান শেখ মোহাম্মদ সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর রোববার তিনি পদটি নিশ্চিত হন। তিনি ২০১২-২০১৭ সময়কালেও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিদ্রোহীদের হামলার আশঙ্কায় নিরাপত্তা লকডাউনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মাও জেদং এর হাতে লেখা পাণ্ডুলিপি চুরির দায়ে ৩ জনের সাজা

মাও জেদং এর হাতে লেখা পাণ্ডুলিপি চুরির দায়ে ৩ জনের সাজা

চীনের সাবেক কমিউনিস্ট নেতা মাও জেদং এর হাতে আঁকা ক্যালিগ্রাফিসহ আরও কিছু শিল্পকর্ম চুরির দায়ে হংকং এ তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এসব শিল্প কর্মের মূল্য কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে মনে করা হয়।

সুরমা-কুশিয়ারা বিপদসীমায়, দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ

সুরমা-কুশিয়ারা বিপদসীমায়, দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ

বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীগুলোর পানি বেড়েই চলেছে। প্রধান দুই নদী-সুরমা ও কুশিয়ারা এখন বিপদসীমার (ডেঞ্জার জোন) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমার ইসলাম গ্রহণ

ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমার ইসলাম গ্রহণ

ইসলাম গ্রহণ করলেন ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমা (৫১)।শুক্রবার জুমার নামাজের পর দেশটির বাণিজ্যিক রাজধানী ডুয়ালার একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি।

১২ মাস কি আম চাষ করা সম্ভব?

১২ মাস কি আম চাষ করা সম্ভব?

আমের ভরা মৌসুম চলছে। গাছে গাছে দেখা যাচ্ছে আমের সমারোহ। ব্যবসায়ীরা তা ঝুড়ি আর বস্তায় ভরে সারাদেশে ছড়িয়ে দিচ্ছে। উইকিপিডিয়ার তথ্য বলছে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম মিয়ানমার থেকেই আম সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। স্বাভাবিক কারণেই আমাদের দেশে আম খুবই জনপ্রিয় একটি ফল।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

পি কে হালদার ৩ দিনের রিমান্ডে

পি কে হালদার ৩ দিনের রিমান্ডে

দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটকারী প্রশান্ত কুমার (পি কে) হালদারের তিন দিনের রিমান্ড মঞ্জুল করেছেন আদালত।

আমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে : ইমরান খান

আমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে : ইমরান খান

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক শক্তিশালী অবস্থান থেকে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়েছে। তিনি এ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড করার খবর দিয়েছেন যেখানে তিনি সকল হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীর নাম ও প্রমাণ তুলে ধরেছেন।

নিউ ইয়র্কের সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ১০

নিউ ইয়র্কের সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ১০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সময় শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে এই ঘটনা ঘটে।

সিরিয়ায় ইসরাইলী বিমান হামলায় ৫ জন নিহত

সিরিয়ায় ইসরাইলী বিমান হামলায় ৫ জন নিহত

সিরিয়ার কেন্দ্রস্থলে ইসরাইলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শুক্রবার এ খবর জানিয়ে বলেছে, ইসরাইল সিরিয়ার মধ্যাঞ্চলের কিছু জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে পাঁচব্যক্তি শহীদ হয়েছে।