ইসলামে দান-সদকার গুরুত্ব অপরিসীম। সামর্থ্য অনুযায়ী দান করা কেবল অভাবী মানুষের উপকারই করে না, বরং দাতার আখিরাতের পাথেয় হিসেবে কাজ করে।
মৃত্যুর পর
পশ্চিম তীরের জেনিন-সংলগ্ন আসাসা গ্রামে এক মর্মান্তিক ও অমানবিক ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হুমকির মুখে নিজের বাবার মরদেহ কবর থেকে খুঁড়ে তুলে অন্যত্র দাফন করতে বাধ্য হলো একটি শোকাতুর ফিলিস্তিনি পরিবার।
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের কাছে একটি দ্বীপে এক কানাডিয়ান তরুণীর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে কয়েকটি ডিঙ্গো (বন্য কুকুর) মেরে ফেলা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
কুইন্সল্যান্ড সরকার জানায়, ১৯ জানুয়ারি বিশ্ব ঐতিহ্যবাহী কে’গারি দ্বীপের একটি সৈকতে ১৯ বছর বয়সী ব্যাকপ্যাকার পাইপার জেমসের মরদেহ পাওয়া যায়। এরপর সন্দেহভাজন ছয়টি ডিঙ্গোকে মেরে ফেলা হয়।
মানুষের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট বর্ণনা আছে। তবে প্রাণী, পশু-পাখির মৃত্যু পরবর্তী জীবন নিয়ে স্পষ্ট তেমন কিছু না থাকলেও কিয়ামতের ময়দান এবং এরপরে তাদের অবস্থান নিয়ে হাদিসের বিভিন্ন বর্ণনা রয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরি (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনায় ঘটে।
প্রাপ্ত বয়স্ক কেউ মারা গেলে আমলের ভিত্তিতে পরকালে তার মর্যাদা এবং স্থান নির্ধারিত হবে। যার নেক আমলের পাল্লা ভারী তিনি জান্নাতে যাবেন। যার নেক আমল কম বা যিনি আল্লাহ তায়ালাকে বিশ্বাস করেন না, তিনি জাহান্নামে যাবেন।
জয়পুরহাটে বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় প্রেমিক মারা যাওয়ার ২২ ঘণ্টা পর মারা গেলেন প্রেমিকাও। ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে নিজ নিজ বাড়িতে তারা বিষপান করেন।
পরপর দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিশু দু’টির মা-বাবাও। রাজশাহীতে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে দু’বোনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত না হওয়া গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দু’বোনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু দু’টির নাম মুনতাহা মারিশা ও মুফতাউল মাশিয়া।
মৃত ব্যক্তির জীবদ্দশায় করা এমন কিছু আমল আছে, যা জীবিত অবস্থায় করেছিল, মৃত্যুর পরও তার সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকে।
মা-বাবা মৃত্যুবরণ করলেও তাঁদের প্রতি সন্তানের কর্তব্য শেষ হয়ে যায় না, বরং তাঁদের মৃত্যুর পর তাঁদের জন্য দোয়া করা সন্তানের অন্যতম দায়িত্ব।