ডেঙ্গু আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট থাকাকালে মারা যান তিনি।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
মৃত্যু
আগস্টে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা যে আশঙ্কা করেছিলেন, সেটিই সত্যি হলো। গত এক মাসের ব্যবধানে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার পাঁচগুণ বেড়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে আবারও প্রাণহানির ঘটনা ঘটলো। আফ্রিকার দেশ তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. শেখ মিলন (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুররে ইন্দুরকানীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. রিপন বেপারী (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের টেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় খেলাধুলার মাঝে পদ্মা নদী থেকে উত্তোলনকৃত অবৈধ বালু স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৭ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
টানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।মৃতরা হলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ ব্লক-এ/৬ এর আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তার মেয়ে মাহিম আক্তার (২)।
টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার ৩১ ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢলে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে চকরিয়ার মাতামুহুরি নদীতে ভেসে যায় এক যুবক।
দেশে সোমবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৪৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার ১৫ ইউনিয়নের ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ঈদগাঁও উপজেলার ৩টি ইউনিয়ন রয়েছে।