ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. আমিনুল ইসলাম ওরফে মুরাদ (৪০) নামের এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।
- নারায়গঞ্জের ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইন্সটিটিউটে, আইসিইউতে ৩
- * * * *
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালে ৭০ দিন ছুটি, দেখুন সেই তালিকা
- * * * *
- মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- * * * *
- আজকের নামাজের সময়সূচি, ১০ নভেম্বর ২০২৬
- * * * *
- নাটোরে রোভার স্কাউট ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স
- * * * *
মৃত
নেত্রকোণার পূর্বধলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার বৈরাটি ইউনিয়নে দুই ভাই-বোন এবং আগিয়া ইউনিয়নে এক শিশু পানিতে ডুবে মারা যায়।
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দেলোয়ার (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
বাগেরহাটের মোরেলগঞ্জে সায়েম হাওলাদার নামে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ঘর সংলগ্ন পুকুরে পাওয়া যায় তার মরদেহ।
দেশে মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৮৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোরে ওই ইউনিয়নের বানিয়া-কান্দির (বিএডিসি সার, গুদাম) সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আহসান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ দুই শিশুর মৃত্যু হয়।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মাবুদ হক (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মাবুদ হক উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর বোয়ালি পাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে।
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৬৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।