মৃত

ব্রহ্মপুত্র নদে চোরাবালিতে আটকে যুবকের মৃত্যু

ব্রহ্মপুত্র নদে চোরাবালিতে আটকে যুবকের মৃত্যু

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে চোরাবালিতে আটকে সাইফুল ইসলাম ওরফে শারফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর থানার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

পাবনায় ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

পাবনায় ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। 

লাহোরে রেকর্ড বৃষ্টি, ৭ জনের মৃত্যু

লাহোরে রেকর্ড বৃষ্টি, ৭ জনের মৃত্যু

পাকিস্তানের লাহোরে রেকর্ড ভাঙা বৃষ্টিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম এ শহরে ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৩০ বছরের মধ্যে রেকর্ড। 

দেশে ৮৬ জনের করোনা শনাক্ত

দেশে ৮৬ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭২ জন ঢাকা মহানগর, ৫ জন কক্সবাজার, ২ জন রাঙ্গামাটি, ২ জন খাগড়াছড়ি, ২ জন পাবনা, ২ জন সিরাজগঞ্জ এবং ১ জন দিনাজপুর জেলার বাসিন্দা রয়েছেন।

নোয়াখালীতে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই সহোদর ভাইসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় আট শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে।

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে৷ ঘটনাটি মঙ্গলবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটে। নিহতরা হলেন মঈন উদ্দিন (৬৪)ও হেসনু বিবি (৫৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে সুপারি গাছের ওপর পল্লীবিদ্যুৎ এর লাইন পড়ে যায়৷ মঈন উদ্দিন লাইন সরাতে সুপারি গাছ কাটতে গেলে বিদ্যুৎ এর লাইনে তিনি জড়িয়ে পড়েন। এসময় তাঁর স্ত্রী হেসনু বিনি তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিলে ডাক্তার মৃত ঘোষণা করেন৷

এ ঘটনায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন৷

জুড়ী থানার এসআই পরিতোষ পাল জানান, পরিবারের সদস্যরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন কাজের অনুমতি চেয়েছেন৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।