মৃত

স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক : হাইকোর্ট

স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক : হাইকোর্ট

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় পোকা মারার ওষুধ দেওয়ার পর বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় ইমরান শিকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভাটারা কোককোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী।

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত জান্নাত বেগম (৪৫) উপজেলার চরওয়াপদা  ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।  
 

দুই মাসে হিট স্ট্রোকে ২০ জনের মৃত্যু: দুর্যোগ ফোরাম

দুই মাসে হিট স্ট্রোকে ২০ জনের মৃত্যু: দুর্যোগ ফোরাম

হিট স্ট্রোক করে সারাদেশে এপ্রিল থেকে এ পর্যন্ত ২০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ফোরাম। সংগঠনটির হিসেব মতে, এর মধ্যে শিশু ১ জন, নারী ৫ জন এবং পুরুষ ১৪ জন। বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

সৌদি পৌঁছেছেন ৬২২০৯ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৬২২০৯ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে মক্কায় রোকেয়া বেগম (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এক ছাত্রীর মৃত্যুর পর একই স্কুলের আরও ২৬ শিক্ষার্থী অসুস্থ

এক ছাত্রীর মৃত্যুর পর একই স্কুলের আরও ২৬ শিক্ষার্থী অসুস্থ

মঙ্গলবার (৬ জুন) কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর সুবল-আফতাব স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (১১) নামে এক শিক্ষার্থী মারা গেছে।  এই ঘটনার পরের দিন বুধবার (৭ জুন) একই স্কুলের ২৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

র‌্যাব হেফাজতে মৃত্যু হয়েছে জেসমিনের,  এডিসি মিল্টনের নাম উঠে এসেছে আর্থিক লেনদেনের চিরকুটে

র‌্যাব হেফাজতে মৃত্যু হয়েছে জেসমিনের, এডিসি মিল্টনের নাম উঠে এসেছে আর্থিক লেনদেনের চিরকুটে

জেসমিনের নিজ হাতে লেখা আর্থিক লেনদেনের ৪৬টি চিরকুট হাতে পেয়েছে তদন্ত দল।  নওগাঁয় র‌্যাব হেফাজতে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে। 

দিনাজপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

দিনাজপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

বজ্রপাতে দিনাজপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে মৃতরা হলেন- নুর আলম (২১)। তিনি চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলী ছেলে। অপরজন কুদ্দুস (২২)। তিনি পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।