করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৯ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৭১ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
মৃত
রাজধানীর তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়ার একটি বাসায় রহস্যজনক ভাবে একবৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
খাগড়াছড়ির পানছড়িতে চেংগী নদীতে ডুবে মো. নোমান (৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরীর ইপিজেডে পারিবারিক বিরোধের জের ধরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক মামুনের মৃত্যু হয়েছে অভিযোগ পাওয়া গেছে। তার বয়স ৩৭ বছর। শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার সিমেন্ট ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৬৩ লাখ ৩০ হাজার পেরিয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার ফাইটার গাউসুল আজম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৬ জনে।তবে এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই থাকল।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকে ধাক্কায় মা আমেনা (৩৮) ও মেয়ে জয়া (১১) নামে দুইজন নিহত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়ার আলাউদ্দিননগর মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের জনির স্ত্রী আমেনা ও তার মেয়ে জয়া। জয়া হাউজিং প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জনে পৌঁছেছে।তবে একই সময় দেশে করোনায় কেউ মারা যায়নি।
নারায়ণগঞ্জের দেওভোগের আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মৃত্যু হয়েছে