মহামারি করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। একই সঙ্গে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি। মারা যাওয়াদের বেশিরভাগই বয়স্ক ও টিকা নেওয়া ছিল না।
মৃত
অপহরণের তিন দিন পর একই এলাকার এক ব্যক্তির ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল কলেজছাত্রের ১০ টুকরা মৃতদেহ। কলেজছাত্র নাইমুল ইসলাম হৃদয়ের (২৫) মৃতদেহ পাওয়া যায় চাঁদ আলী নামের এক ব্যক্তির ঘর থেকে। ওই ঘরে ভাড়া থাকতেন হোসেন আলী নামে এক ব্যক্তি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৯৫ জনের শরীরে।এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৪ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার ৫ জন।
বগুড়ার সান্তাহারে প্লাস্টিকের কারখানায় আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর থেকেই জনতার ঢল দেখা গেছে মিরপুরে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভিড় করেছেন শহীদের শ্রদ্ধা জানাতে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
করোনার ওমিক্রন ধরনের সংক্রমণে প্রথম মৃত্যু দেখল যুক্তরাজ্য।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩১ জনে।এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৮৫ জনের দেহে। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে।
পাবনায় হেনা খাতুন হত্যা মামলায় আসামী রফিকুল ইসলাম রহিম (৪০) কে মৃত্যুদন্ড এবং হত্যায় সহযোগিতা করায় নুরুল ইসলাম নামের অপর আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত উভয় আসামীকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।সোমবার সকালে পাবনা জেলা দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন।