ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।হেলিকপ্টারে ছিলেন সেনার কর্তারা। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে।
মৃত
বুরুন্ডিতে জেলে আগুন লেগে অন্ততপক্ষে ৩৮ জন বন্দির মৃত্যু হয়েছে। ৬০ জন আহত হয়েছেন।মঙ্গলবার বুরুন্ডির গিটেগায় সেন্ট্রাল জেলে আগুন লাগে। এই জেলে প্রচুর বন্দি ছিলেন।একজন বন্দি জানিয়েছেন, আগুন লাগার পরেও রক্ষীরা সেলগুলি খোলার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিল।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও আর বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব। গত কয়েকদিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে। তবে ধীরে ধীরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৯১ জনের শরীরে।এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব। গত কয়েকদিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে। তবে ধীরে ধীরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৭৭ জনের শরীরে।এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫ জনে।
গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পিতা এ এফ এম আফজাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিখোঁজের তিনদিন পর অটোরিক্সা চালকের মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৬ ডিসেম্বর ) দুপুর ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে রাজাপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সংক্রমণ ক্ষমতার তীব্রতা যে ঠিক কতটা, ক্রমেই তা জানান দিচ্ছে করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্ট। এক সপ্তাহের মধ্যে বিশ্বের অন্তত ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন স্ট্রেনটি।