একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশপ্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন।
মৃত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ১১ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৫৯৯ জনের শরীরে।
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত এগিয়ে চলেছে ভারত। উৎসবের মৌসুমে দেশের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি। রোববারের তুলনায় গত ২৪ ঘণ্টায় আরো কমল করোনা সংক্রমণ।
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে আজ সকাল ১০টায় দুর্গা পূজা থেকে ৫শ” গজ দূুরে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে তিন ব্যক্তি মারা গেছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলার পল্লীতে মাত্র নয় শতাংশ জমি নিয়ে বিরোধে মা মরিয়ম বেগম (৭০)কে কুপিয়ে হত্যার অপরাধে আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ গর্ভধারিনী মাকে হত্যার দায়ে পুত্র মোস্তফাকে(৪৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
একাধিক গবেষণার পর চিকিৎসা বিজ্ঞানিরা জানিয়েছেন, আজকের ভয়ঙ্কর পরিস্থিতিতে শরীর বাঁচাতে বেদানার রসের কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে বেদানার ভিতরে উপস্থিত ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ শক্তিশালী উপাদান দেহে প্রবেশ করা মাত্র প্রতিটি কোষ, শিরা এবং উপ-শিরাকে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাকেও বাড়িয়ে তোলে।
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৮ লাখ ছাড়ালো। গত একদিনে বিশ্বে করোনায় মারা গেছেন ৪ হাজার ৫৩৭ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৬৬ হাজার ৯৫২ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৩৪১ জন।
রাশিয়ার এল-৪১০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ২৩ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছে ১৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৮৮ জনে। আগের দিন ছিল ২০ জন।
পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মহি উদ্দিন (২৪),আল আমিন (৩২) ও নয়ন আহমেদ (২৭) নামের তিন জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় সাগর প্রদানীয়া নামের এক জেলে। আহত সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।