করোনা মহামারির তাণ্ডবের মধ্যেই দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। চলতি জুলাইয়ের ২৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৭ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৫ জন। তবে ঢাকাতেই সবচেয়ে বেশি।
মৃত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.০৪ শতাংশ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮৯ জন দার্জিলিংয়ের। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১হাজার ৫৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৫৫৬ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
দেশে একদিনে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ২৭৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের।
গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৭জন। নতুন করে শনাক্ত হয়েছে ৮০ জন । শনাক্তের হার ৩৭ দশমিক ২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিন নতুন করোনা প্রায় ৪০ হাজার আক্রান্ত হয়েছে। রবিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৭৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
নেত্রকোণা প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা নেত্রকোণায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮৬ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮.০১% বলে জানিয়েছেন সিভিল সার্জন সেলিম মিয়া।
সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে ছেলে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি, এমন খবর পেয়ে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মা। পরবর্তীতে করোনা আক্রান্ত ওই ছেলের মৃত্যুর খবরে হৃদরোগে মারা গেলেন বাবাও।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৫ দিনে রামেক মেডিকেলে মৃত্যুর সংখ্যা দাড়াল ৭৯৯ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭জনের মৃত্যু হয়েছে।