হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৫৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৩ হাজার ৬৭৯ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত
ক্রমশ সুস্থ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। বিগত ৭ দিনের মতোই গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। কমেছে মৃত্যুও। একদিনে করোনায় মৃত্যু হয়েছেন ২৯ জনের। সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ।
দেশে করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে এবছরের ১৯শে এপ্রিল করোনায় ১১২ জনের মারা যাওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
সিমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনা উপসর্গ ৩২১ জনের মৃত্যু হল। আর আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ জন।
যশোর প্রতিনিধি:যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। নতুন করে ১৯৩ টি নমুনায় আরো ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল ৫০ হাজারের নীচে। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা আবার ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ৩০০ জনের শরীরে। সংক্রমণ হার ২২ দশমিক ০৬ শতাংশ।
খুলনার তিন হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে নয়জন মারা গেছেন।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ।