ভোলার চরফ্যাশনে ৩০ফুট উঁচু গাছ থেকে পড়ে মো. বশির মাঝি (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃত
চিকিৎসা শেষে ফেরার পথে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে হোসেন শেখ (৬৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
দেশে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে ইয়াসিন মিয়া নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের সৈনিকপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন মিয়া ওই গ্রামের মো. নুরুজ্জামান সরকারের ছেলে।
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ৫১ হাজার ১৬৩ জন।
না-ফেরার দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর বিমানবন্দর এলাকায় কনটেইনারবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আল-মামুন (৫২) নামের এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের অমর দিকপাল কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
দেশে বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।