প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
- ফার্স্টট্রিপ অ্যাপ ও ওয়েবসাইটে মিলবে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা
- * * * *
- একাদশে ভর্তিতে মেধাভিত্তিক ব্যবস্থার পক্ষে বোর্ড, পরীক্ষা-লটারি নাকচ
- * * * *
- অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি বাকরুদ্ধ
- * * * *
- মুক্তির আগেই বিতর্কে ‘কুইন টু’
- * * * *
- শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
- * * * *
মেট্রোরেল
কারিগরি ত্রুটির কারণে আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। এতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে যাত্রীদের। অনেককেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা গিয়েছে।
বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বর্তমানে মেট্রোরেল থেকে দৈনিক গড়ে ২৬ লাখ টাকা আয় হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (৭ জুলাই) আগারগাঁও স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক চলাচলের তিনটি ধাপের মধ্যে এটি প্রথম।
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে শুক্রবার (৭ জুলাই) পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেল ৪টায় এর উদ্বোধন করবেন।
মেট্রোরেল চলাচলের সময় আগামী ৮ জুলাই থেকে রাতে আধাঘণ্টা বাড়ানো হচ্ছে। তবে প্রাথমিকভাবে এই সুবিধা শুধু এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহারকারীরাই পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঈদুল আজহার আগে যাত্রীদের সুবিধার জন্য মেট্রোরেল চলাচলের সময়ে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে ১২ ঘণ্টা চলাচল করে মেট্রেরেল। এর মধ্যে ছয় ঘণ্টা ‘পিক আওয়ার’ এবং বাকি ছয় ঘণ্টা ‘অফ পিক আওয়ার’ ধরে ট্রেন ছাড়ার সময় (হেডওয়ে) নির্ধারণ করা ছিল।