মাঙ্কিপক্স ভাইরাসের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) থেকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এরমধ্যে গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম।
মোংলা বন্দরে
বিলাসবহুল বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে আসা মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়ান স্টার জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করেছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পানাগিয়া কানালা নামের একটি ইন্দোনেশিয়ান জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বসুন্ধরা ম্যাজেস্টি' মোংলা বন্দরে ভিড়েছে।
মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার সকালে জানান, গতকাল দুপুরে ‘এমভি মালায়েশিয়া’ নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। ওই দিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।
মেট্রোরেল প্রকল্পের মালামাল নিয়ে আরো একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।রোববার (২৭ নভেম্বর) বিকেলে এসপিএম ব্যাংকক নামের ওই জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাপান থেকে আমদানি করা মেট্রোরেলের এটি ১৩তম চালান।
প্রথমবারের মতো জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে একটি জাহাজ দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় ভিড়েছে।