কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার (১৮ ডিসেম্বর) উপজেলার ফুলগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল
কুষ্টিয়ার খোকসায় বন্ধুর সাথে মোটরসাইকেল প্রতিযোগীতা করতে গিয়ে নছিমনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো ও খালাতো ভাই।
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মুগদা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার বিকালে মুগদা জেনারেল হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন।
নাটোর জেলার লালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর উপজেলার ডেবরপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর খিলক্ষেত এলাকায় মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার সংলগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও একজন।শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।
ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ দুই জন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নরসিংদীতে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী দিপ(১৯) ও বিল্পব(১৮) নামের দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের শালিধা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হন বাইসাইকেলের চালক।