প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে। ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেছেন।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে সালিসবারিতে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৫ দিনের জার্মানি ও যুক্তরাজ্য (ইউকে) সফর শেষ করে আজ সকালে দেশে ফিরেছেন।
যুক্তরাজ্যে আবার হু হু করে বাড়ছে করোনা। প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, আর কিছুদিনের মধ্যেই দিনে এক লাখ করে মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন।
নিজের নির্বাচনী এলাকায় গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুক্তরাজ্যের এমপি স্যার ডেভিড অ্যামেস মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্য ও জার্মানি সফরের উদ্দেশ্যে আগামী শনিবার ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে জার্মানি সফর। পরবর্তীতে চার দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।
আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গাস। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইয়াহু নিউজ এ তথ্য জানিয়েছে।
ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি থেকে ইউ-টার্ন নিয়ে বৃটিশ সরকার শনিবার ঘোষণা করেছে, ব্রিটেনে লরি চালক এবং পোল্ট্রিকর্মীর ঘাটতি কমাতে ১০ হাজার ৫০০ অস্থায়ী কর্মীর ভিসা দিবে ।
করোনা সংক্রমণ কমে যাওয়ায় করোনা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে যুক্তরাজ্যের রেড লিস্টে আগামী ২২ সেপ্টেম্বর থেকে আর থাকছে না বাংলাদেশ। ওইদিন যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোর চারটা (বাংলাদেশ সময় সকাল ৯টা) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ইউরোপে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতির জন্য বাংলাদেশের ওপর বিদ্যমান লাল-তালিকাভুক্ত ভ্রমণ বিধিনিষেধ পর্যালোচনা করার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন।