যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করেছে যে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে রেখে অন্য রাজনৈতিক দল বা প্রার্থীকে ‘সমর্থন’ করে না।
যুক্তরাষ্ট্
বাংলাদেশের যেসব দেশের কূটনীতিককে সব সময় নানা বিষয়ে সরব ভূমিকায় দেখা যায়, চীনা রাষ্ট্রদূত সাধারণত সেরকম কেউ নন। বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতি হতে শুরু করে নানা বিষয়ে যেভাবে প্রকাশ্য মন্তব্য করেন, তাকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানো’ বলেই গণ্য করেন অনেকে। চীনা কূটনীতিকরা সাধারণত এ ধরনের মন্তব্য সযত্নে এড়িয়ে যান।
‘ফার্স্ট রিপাবলিক ব্যাংক’ নামে যুক্তরাষ্ট্রের আরেক ব্যাংকের পতন হয়েছে। এ নিয়ে দুই মাসের মধ্যে দেশটির তিনটি ব্যাংক দেউলিয়া হলো।
সীমান্তে বন্দুকের নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্রের গতিবিধি শনাক্ত করতে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র।শুক্রবার (২৮ এপ্রিল) উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের বাজার থেকে উত্তরের দেশটিতে হ্যান্ডগানের চোরাচালান বন্ধ করার প্রচেষ্টা হিসেবে প্রতিবেশী দু’দেশ পদক্ষেপ নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার রাতে হিউস্টোন থেকে প্রায় ৪৫ মাইল দূরে ক্লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই হন্ডুরাসের বংশোদ্ভূত। আর হামলাকারী সম্ভবত মেক্সিকান।
ইরানের সেনাবাহিনী ওমান উপসাগর থেকে একটি তেল ট্যাঙ্কার আটক করার দাবি করেছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারটি ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর সেটিকে আটক করা হয় বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েল দক্ষিণ কোরিয়ায় মাঝে মাঝে পরমাণু সাবমেরিন মোতায়েনের একটি চুক্তিতে সই করেছেন। এছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পরমাণু বোমা ব্যবহার করতেও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।
নিউইয়র্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফর কভার করতে চাওয়া সাংবাদিকদের ভিসা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন আচরণের জবাবে রোববার (২৩ এপ্রিল) রাশিয়া কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
বাংলাদেশের সাথে জাপানের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরে দু’পক্ষের মধ্যে আট থেকে ১০টি সমাঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে বলে পররাষ্ট্র দফতর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ডাডেভিলে শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। আরো কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।