যুক্তরাষ্ট

সিরিয়ায় তুর্কি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় তুর্কি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান সিরিয়ায় তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে। পেন্টাগন বলছে, ড্রোনটি সিরিয়ায় মার্কিন বাহিনীর জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল। এমন ঘটনায় ন্যাটো মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়তে পারে।  

জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র

জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র

গত বছরের শেষ দিকে জাতিসংঘের অস্ত্র বিধিনিষেধ অমান্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জন্য পাঠানো ইরানি অস্ত্রের চালান মার্কিন প্রতিরক্ষা বিভাগ সাগর পথে আটকে দেয়।

অনাস্থা ভোটে পদচ্যুত হলেন যুক্তরাষ্ট্রের স্পিকার

অনাস্থা ভোটে পদচ্যুত হলেন যুক্তরাষ্ট্রের স্পিকার

অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। মঙ্গলবার আইনপ্রণেতাদের ভোটাভোটিতে তিনি স্পিকারের পদ হারান। মার্কিন রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেসের কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে সরিয়ে দেয়ার ঘটনা এটি।

যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে, আশা ইউক্রেনের

যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে, আশা ইউক্রেনের

যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছে ইউক্রেন। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, তার আশা ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী আজ লন্ডন ত্যাগ করবেন

প্রধানমন্ত্রী আজ লন্ডন ত্যাগ করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে আজ ৩ অক্টোবর (মঙ্গলবার) ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) প্রধানমন্ত্রীকে নিয়ে লন্ডন সময় রাত ৮টা ৩৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর ছেড়ে যাবে।

মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ঢাকায়

মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ঢাকায়

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।কনস্যুলার ইস্যু নিয়ে আলোচনার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

শাটডাউন এড়িয়ে যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় বিল পাস

শাটডাউন এড়িয়ে যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় বিল পাস

দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। মার্কিন সরকার শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয়েছে সরকারের প্রতিনিধি পরিষদ। 

আবারো শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র

আবারো শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়ন করার বিল হাউস অব রিপ্রেজেনটেটিভে পাস না হওয়ায় আগামীকাল রোববার (১ অক্টোবর) থেকে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাবে, যাকে বলে শাটডাউন।

চুক্তির রূপরেখা নিয়ে এগুচ্ছে ইসরাইল ও সৌদি আরব : যুক্তরাষ্ট্র

চুক্তির রূপরেখা নিয়ে এগুচ্ছে ইসরাইল ও সৌদি আরব : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উদ্যোগে সৌদি আরব ও ইসরাইল ঐতিহাসিক চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে। হোয়াইট হাউস শুক্রবার এ কথা জানিয়েছে। কয়েক দশকের শত্রুতামূলক সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যে চুক্তি প্রণয়নে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।