মাগুরার শালিখা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে আটক করে পুলিশ।
যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭.৬২ ক্যালিবারের ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ মো. শামিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. রিদুয়ান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে গর্জনিয়া বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২৮৬ পিস ইয়াবাসহ মো.রাসেল (৩২) নামের এক যুবককে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারের গঙ্গামতি এলাকা থেকে তাকে আটক করে।
নড়াইলের লোহাগড়ায় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
কুমিল্লা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তলসহ মো. জহির উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।
যশোরের শার্শা গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।
বরিশালের হিজলায় অস্ত্র তৈরির সময় আজিজ সরদার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নেত্রকোনার বিজয়পুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে স্থানীয় বিজিবি।
ময়মনসিংহে রেললাইনের অন্তত ৪০টি ক্লিপ খুলে নেওয়ায় অভিযোগে অপু হাসান নামে (৪০) এক মাদকাসক্তকে আটক করেছে পুলিশ।