ফেনীতে ছিনতাই করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে দুই রোহিঙ্গা যুবক। গতকাল সোমবার (১৬ অক্টোবর) রাতে ফেনীর ফুলগাজীতে এ ঘটনা ঘটে।
যুবক আটক
কক্সবাজারের টেকনাফে ৪টি স্বর্ণের বারসহ আরাফাত নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ স্থলবন্দর থেকে বের হওয়ার সময় স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
যশোরের শার্শা থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুল কুদ্দুস (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মেহেরপুরের গাংনীতে তিন কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সেলিম সরদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
ভোলায় একটি যাত্রাবাহি বাস থেকে ১০ কেজি গাঁজাসহ মো: শহিদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে আটক করেছে ভোলা সাইবার ক্রাইম ইউনিট।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন খলসি মাঠ থেকে তাকে আটক করা হয়।
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মো. রুস্তম আলী (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫'র সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের সদর উপজেলার ঠাকুরট্যাক এলাকায় অভিযান চালিয়ে ৩ মণ ৪০০ গ্রাম গাঁজাসহ ফারুক মিয়া (৩৬) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।