রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে যুবলীগ নেতা মো. নূরনবীকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নূরনবী মোহাম্মদপুর ইউনিট ৩২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
যুবলীগ নেতা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলায় ঢাকার আদাবর থানার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুস সামাদ মেম্বারের ছেলে।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা আবু মুছাকে (৪২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ তিনজন গ্রেফতার হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা করার মামলায় বান্দরবানের সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের আর্মিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর সদস্যরা।
ফেনীতে যৌথবাহিনীর অভিযানে কাজী রশিদ আহাম্মদ রাব্বি নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার সহদেবপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৫ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলিবর্ষণের অভিযোগে করা মামলায় যুবলীগ নেতা মো. আশ্রাফকে গ্রেপ্তার করেছে র্যাব।
ফেনীর সোনাগাজীতে বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতা মুশফিকুর রহিম মিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
নেত্রকোনার কলমাকান্দায় ইয়াবাসহ শরীফ মাহমুদ সুমন নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী স্টাফকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। যুবলীগ নেতা হাসিব আমিন (৩৫) মোংলা পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি কবির হোসেনের আপন শ্যালক। শ্যালক হাসিব ওই নারী স্টাফকে মারপিটের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কবির হোসেন নিজেও।